• বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি বাশুয়া কবিরপুর মাদরাসার সভা ৮ জানুয়ারি, আল্লামা মামুনুল হকসহ আসছেন দেশি-বিদেশি শীর্ষ উলামায়ে কেরাম ঝালকাঠির কাঠালিয়ায় হিফজুল কুরআন ও আজান প্রতিযোগিতা ফুলপুরে জামিয়া দারুল আরকাম মহিলা মাদরাসায় খতমে বুখারী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর উদ্যোগে ময়মনসিংহ অঞ্চলে ত্রাণ বিতরণ

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর উদ্যোগে ময়মনসিংহের অঞ্চলে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে

ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মারুয়াকান্দি ও ফুটিয়াকান্দি এলাকায় এবং হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের ডোবারপাড় ঈদগাহ মাঠে ও ধুরাইল উপ-স্বাস্থ্য কেন্দ্রে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ হিসেবে ফুলপুরে প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। আর ডোবার পাড় ঈদগাহ মাঠে ও ধুরাইল উপ-স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে ত্রাণ হিসেবে বিরানির প্যাকেট বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এসময় দলের যুগ্ম মহাসচিব মুফতী ফজলুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা জাকির হুসাইন কাসেমী, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী,

ময়মনসিংহ জেলা সমাজসেবা সম্পাদক ও তারাকান্দা উপজেলা কমিটির সভাপতি মাওলানা খাইরুল ইসলাম, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক ফকির, ফুলপুর আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মাহমুদুর রহমান মানিক, ফুলপুর আদর্শ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা নুমান সিদ্দিকী, মাওলানা ফখরুল হাসান কাসেমী, মাওলানা হুসাইন আহমাদ কাসেমী,

উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা আতাউল্লাহ, মাওলানা আওলাদ হুসাইন, মুফতী আমির উদ্দিন, মাওলানা কেফায়াতুল্লাহ, বারিধারা ক্যাম্পাস ছাত্র জমিয়তের সহসভাপতি মাওলানা মূসা কালীমুল্লাহ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি দারুল ইহসান (এক্সিলেন্ট) মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে দুপুর ১২টার দিকে ফুলপুর উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে অতিথিদেরকে ফুলপুর আদর্শ মাদরাসায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদেরকে ফুল ছিটিয়ে বরণ করা হয়। এরপর প্রধান অতিথি ফুলপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক খোঁজ খবর নেন। তারপর আদর্শ মাদরাসা থেকে ত্রাণ বিতরণে রওনা করেন তারা। ত্রাণ বিতরণ করতে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে গেলে সেখানে ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় প্রধান অতিথি ইউনিয়ন জমিয়তের উদ্যোগে বন্যার্ত মানুষের পারাপারের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা