মো. আব্দুল মান্নান :
আমাদের ময়মনসিংহের ফুলপুরের ছেলে। উনার বাবা হাফেজ মজিবুর রহমান ফুলপুর কাজিয়াকান্দা আহম্মদিয়া মাদরাসার সাবেক মুহতামিম ছিলেন।
ওয়ালিউল্লাহ সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার জিতে সেলিব্রিটি হয়েছেন। অথচ তাকে আমরা অনেকেই চিনি না বা সেভাবে মূল্যায়ণ করি না। এবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে পরিচয় হয় এই ওয়ালিউল্লাহর সাথে। সে কথাই নিজের ফেইসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে বলছিলেন ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর। আর তার এই স্ট্যাটাস শেয়ার করেছেন আরেক সেলিব্রিটি শিল্পী সালমা আক্তার।
স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো : ‘সেলিব্রিটি তো বহুত চিনি। অথচ আমরা রিয়েল সেলিব্রিটি চিনি না। আমাদের ফুলপুর, ময়মনসিংহের ছেলে। তাবৎ দুনিয়ার বড় সেলিব্রিটি! আর আমরা তাকে চিনিই না। আমি বলছিলাম ওয়ালিউল্লাহ বিন মুজিবের কথা!
হাফেজ ওয়ালিউল্লাহ বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছিল। আমরা খুব একটা জানিই না। ভদ্রলোক সৌদি আরবে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় সারা জাহানের সকল প্রতিযোগিকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। তার বাড়ি আমাদের পাশেই। ফুলপুরে। কি অদ্ভুত সুন্দর তিলওয়াত! কি চমৎকার! কি শ্রুতিমধুর! আমি শুনেছি। তার ফেসবুকে গেলে আপনিও শুনতে পাবেন। নিচে ফেসবুক লিংক দিয়ে দিচ্ছি। গিয়ে শুনে আসবেন।
অত্যন্ত নম্র, ভদ্র, মার্জিত আমাদের কোরআনের এই পাখি! বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে আমার সাথে পরিচয় হয়। প্রচুর মানবিক কাজ করে। অসহায় মানুষের দুয়ারে দুয়ারে ছুটে যায়। সহায়তা করে।
আহা! কি অদ্ভুত শান্তি তার তেলাওয়াতে! কি সিগ্ধতা! কি আনন্দ! ভদ্রলোকের চেয়ে বড় স্টার আর কে হতে পারে!!
~ ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর।’
অনলাইন থেকে সংগৃহীত।