• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

বন্যায় পানিবন্দি চাচার চলাচলের মাধ্যম এখন গরুর চাড়ি, চাচা সাহায্য চায়

Reporter Name / ৮৪ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

হাফেজ মাওলানা আবুল কালাম :

ময়মনসিংহের হালুয়াঘাটের কাওয়ালিজান এলাকায় এখনো পানিবন্দি মানুষ। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ।

গত কয়েকদিনের টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় তারা পানিবন্দি হয়ে পড়েন। পেশাব পায়খানা করার সুবিধা নেই। পুরুষরা কোনমতে কাজ সারলেও মহিলারা মহাবিপাকে।

ঘরে খাবার নেই। বাজার নেই। বাজারে যাওয়ার বাহন নেই। টিউবওয়েল পানির নিচে। পানি সামান্য কমতে শুরু করলেও চলাচলের অনুপযুক্ত এখনো অনেক এলাকা।

রবিবার (১৩ অক্টোবর) বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে গিয়ে দেখা যায়, গরুর ঘাস খাওয়ার চাড়িতে চড়ে ত্রাণ নিতে এগিয়ে আসেন এক চাচা।

উনার বাড়ি ঘর জমিজমা সব পানির নিচে। ত্রাণ হিসেবে খাবার বিতরণ করতে দেখে কোন নৌকা না পেয়ে গরুর চাড়ি দিয়েই  তাড়াতাড়ি আসেন খাবার নিতে।

চাচার সাথে কথা বলে জানা যায়, তিনি খুব অসহায় একজন মানুষ। তার সাহায্যের দরকার কিন্তু কে দাঁড়াবে তার পাশে? খবর নিয়ে জানা যায়, শুধু এই চাচাই নয় বরং এরকম চাচা রয়েছেন আরও অনেক ঘরে ঘরে।

মানবতার ফেরিওয়ালারা হাত বাড়িয়ে দিন এসব চাচাদের প্রতি। আপনাদের সহযোগিতায় পেতে পারেন অসহায় এসব চাচারা  পথের দিশা। কিঞ্চিৎ হলেও ঘুচতে পারে কষ্টগুলো।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা