মো. আব্দুল মান্নান :
মেধা তালিকায় সর্বোচ্চ স্থান পাওয়ায় শিক্ষার্থীদের উমরাহ করালেন ময়মনসিংহের ফুলপুর আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু রায়হান।

বেফাক বোর্ডে মেধা তালিকায় সর্বোচ্চ স্থান অধিকার করায় সম্মাননা স্বরূপ ৪ জন শিক্ষার্থীকে এবার পবিত্র উমরাহ উপহার দিয়েছেন তিনি।
মেধাবী ও ভাগ্যবান এসব শিক্ষার্থীরা হলেন, মিশকাত জামাতের সাইফ আহমাদ, জালালাইন জামাতের তারেক, রঈসুল ইসলাম ও আজহারুল ইসলাম।
বিষয়টি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরও অধিক মনোযোগী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সুধী মহল।