• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ধোবাউড়ায় ভীমরুলের কামড়ে ২ ছেলেমেয়েসহ নিহত ইমামের জানাজা সম্পন্ন

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের ধোবাউড়ায় নিজের ২ ছেলেমেয়েসহ ভীমরুলের কামড়ে নিহত দুধনই কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (১৩ অক্টোবর) সকালে তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় ঢাকা, ময়মনসিংহ ও আশপাশের হাজারো উলামায়ে কেরাম অংশ নেন।

জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মাওলানা আবুল কাসেম নৌকা দিয়ে বাজারে যাচ্ছিলেন। পরে পথে একটি বাঁশঝাড়ে গিয়ে আটকে যায় তাদের নৌকা। এসময় ওই বাঁশঝাড়ে থাকা ভীমরুলের বাসায় আঘাত লাগলে তাদের উপর হামলে পড়ে ভীমরুলের ঝাঁক।

পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে দুপুর দেড়টার সময় মারা যান ইমাম মাওলানা আবুল কাসেম। এরপর বিকাল ৩টার দিকে উনার কন্যা সন্তান লাবিবা মারা যান আর রাত সাড়ে ৯টার দিকে মারা যান উনার ছেলে সিফাত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সারা দেশের বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদের জন্য আফসোস করা হয়। আল্লাহ তায়ালার কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা