মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কাড়াহা জাবালে নূর মাদরাসার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ছনধরা ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলমগীর হোসেন, মাওলানা আবুল বাশার ও মাদরাসার ছাত্র শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।