মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ধেবাউড়ায় ভীমরুলের কামড়ে ছেলেমেয়েসহ মারা গেলেন উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বড় মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম। আজ শনিবার (১২ অক্টোবর) এ ঘটনা ঘটে।
উনার আদরের শিশুপুত্র ৬ বছর বয়সী সিফাতুল্লাহ ও মেয়েটিরও মৃত্যু হয়েছে। ভীমরুলের কামড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না কেউ। ভারি হয়ে উঠছে ধোবাউড়ার আকাশ বাতাস। স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ধোবাউড়ায় বাড়ি থেকে নৌকা দিয়ে বাজারে যাওয়ার পথে উপজেলার দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।