• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ছাত্র জমিয়তের উদ্যোগে ফুলপুরে বন্যা কবলিত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা হচ্ছে বাঁশের সেতু

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে গত কয়েকদিনের টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কাঁচা পাকা বহু সড়ক ভেঙে গেছে। সম্প্রতি বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে যে সকল সড়ক ভেঙে গেছে ওইসব জায়গা পারাপার সহজ করতে ছাত্র জমিয়তের উদ্যোগে বিভিন্ন ভাঙনে বাঁশের সেতু নির্মাণ করা হচ্ছে। উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মারুয়াকান্দি টু ডোবার বাজার সড়কে ৬টি জায়গা ভেঙে গেছে। ওই ভাঙন দিয়ে শ শ করে নদীতে নামছে পানি। এর ফলে মারুয়াকান্দি, ফুটিয়াকান্দি, পুড়াপুটিয়া ও পার্শবর্তী কয়েকটি গ্রামের মানুষ হাটবাজার করতে যেতে পারছেন না। যদিও কেউ কেউ নৌকায় করে হাটবাজার করছেন কিন্তু নৌকা খুবই অপ্রতুল ও ভাড়া অসহনীয়।
তাই ওইসব ভাঙন জায়গাগুলোতে বাঁশের সেতু নির্মাণ করে পারাপার সহজ করতে এগিয়ে এসেছে বাংলাদেশ ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত সিংহেশ্বর ইউনিয়ন শাখা প্রথমতঃ ভয়াবহ ভাঙনগুলোতে বাঁশের সেতু নির্মাণ করে দিচ্ছে। শুক্রবার তারা সেতু নির্মাণ কাজ শুরু করে। এই সেতুটি নির্মিত হলে প্রায় ১০ গ্রামের মানুষের হাটবাজার করা সহজ হয়ে যাবে। ছাত্র জমিয়ত নেতা মাওলানা মূসা কালীমুল্লাহ জানান, পর্যায়ক্রমে অন্যান্য ভাঙনগুলোতেও শুরু হবে সেতু নির্মাণ কাজ। চলতি সেতুটি নির্মাণে অংশ নিয়েছেন, সিংহেশ্বর ইউনিয়ন ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, প্রচার সম্পাদক আশিকুর রহমান মিস্টার, ছাত্র জমিয়ত নেতা মাওলানা মূসা কালীমুল্লাহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা