• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ফুলপুরে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান প্রশাসনের

Reporter Name / ১০২ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

মো.  আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে শারদীয় দুর্গোৎসব ২০২৪-এ উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান প্রশাসনের। শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ আহ্বান জানান। জানা যায়, আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের এডিশনাল ডিআইজি শরীফুর রহমান ফুলপুর পৌরসভার সাহাপাড়া অষ্টমী খলা পূজামণ্ডপসহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ও ওসি আব্দুল হাদি তার সাথে ছিলেন।
অপরদিকে, সন্ধ্যার পর ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ ফুলপুর পৌরসভার সাহাপাড়া অষ্টমী খলা পূজামণ্ডপ ও ছনকান্দা বাজার পূজামণ্ডপসহ পৌরসভার ৫টি পূজামণ্ডপ ও ফুলপুর সদর ইউনিয়ন, পয়ারী ও রহিমগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ তিনি পরিদর্শন করেন।


এসময় উনার সাথে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ শারদীয় দুর্গোৎসবে উৎসবমূখর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা