অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ফুলপুরে বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ শুক্রবার (১১ অক্টোবর) উপজেলার সঞ্চুর, বালিচান্দা ও কুটুরাকান্দা এলাকার বন্যার্তদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।