নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলো উপজেলা যুবদল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার সিংহেশ্বর, ফুলপুর সদর ও ছনধরা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ত্রাণ হিসেবে ফুলপুর উপজেলা শাখার বানভাসি মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে।
বিতরণ কার্যক্রম তত্ত্বাবধানে ছিলেন সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ।
ত্রাণ বিতরণের সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি মোঃ সানোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।