নিজস্ব সংবাদদাতা :
ময়মনসিংহের ফুলপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিহাব উদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার সাহাপাড়া অষ্টমী খলা এলাকায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মেহেদী হাসান ফারুক, ফুলপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা প্রমুখ তার সাথে ছিলেন।