• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

ছাত্র জমিয়তের উদ্যোগে ফুলপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ফুলপুর শাখার উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল থেকে শুরু হয় ত্রাণ বিতরণ। চলে রাত ৮টা পর্যন্ত। ফুলপুর উপজেলার ৪নং সিংহেশ্বর ইউনিয়নে নৌকায় করে মানুষের ঘরে ঘরে এসব ত্রাণ পৌঁছে দেন ছাত্র জমিয়তের প্রতিনিধিরা।

জানা যায়, শুক্রবারেও সিংহেশ্বর ও রূপসী ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ বিতরণ কাজে স্থানীয় ইউনিয়ন কমিটি জমিয়তের বিশেষ প্রতিনিধি মাওলানা মূসা কালীমুল্লাহকে সহযোগিতা করেছে।

জানা যায়, বিশেষ প্রতিনিধি গঠিত হয়েছে বারিধারায়। ফুলপুর উপজেলা শাখার সক্রিয় সদস্যদের দিয়ে। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন, বারিধারা ক্যাম্পাসের ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি মাওলানা মুসা কালীমুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, বারিধারা ক্যাম্পাসের ফুলপুর উপজেলা শাখার প্রচার সম্পাদক ছানাউল্লাহ, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আল আমিন, অর্থসম্পাদক মাওলানা ইবরাহীম খলীল প্রমুখ। বিতরণের স্পটে আরও উপস্থিত ছিলেন, ফুলপুর আদর্শ মাদ্রাসার সিনিয়র মুদাররিস শাইখুল হাদীস মাওলানা আসাদ (বালিয়া হুজুর) ও ছাত্র জমিয়ত সাবেক নেতা আদর্শ মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা ফখরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা