অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় মদসহ মাহবুব আলম সরকার ও মাসূম বিল্লাহ নামে দুইজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ধোবাউড়া থানা পুলিশ তাদের আটক করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকারের দিক নির্দেশনায় এসআই ফেরদৌস হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে বুধবার দিবাগত ভোর রাত ৪টার দিকে উপজেলার ধাইরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাহবুব আলম সরকার রনসিংহপুর গ্রামের ও মাসূম দর্শা গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।