আজ
|| ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
পত্রিকায় সংবাদ দেখে ত্রাণ পাঠালেন তারেক রহমান
প্রকাশের তারিখঃ ৯ অক্টোবর, ২০২৪
নিজস্ব সংবাদদাতা :
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, পত্রিকায় সংবাদ দেখে ত্রাণ পাঠালেন তারেক রহমান। সম্প্রতি টানা বর্ষণে ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়াসহ বহু এলাকা কবলিত হয়েছে। মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এরকম সংবাদ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজর কাড়ে। পরে তিনি ত্রাণ পাঠিয়েছেন।
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার ফেইসবুক আইডিতে বলেন, 'পত্রিকায় সংবাদ দেখে ত্রাণ পাঠালেন তারেক রহমান।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যাকবলিত বিলডোরা গ্রামে বাসা বাড়ী, ক্ষেত-খামারে পানি ওঠায় গ্রামবাসী ব্যাপক ক্ষতির সম্মুখীন । আজ প্রথম আলো পত্রিকায় অনলাইনে 'চাইর দিন ধইরা পানিত, কেউ আইল না দেখবার। খাইয়া না–খাইয়া বাঁইচ্চা আছি!’ সংবাদ দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রামবাসীদের খোঁজখবর নিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আহ্বান জানালে তিনি ধোবাউড়ার পুরাকান্দুলিয়ায় ত্রাণ বিতরণ শেষে সরাসরি হালুয়াঘাটের বিলডোরা গ্রামে গমন করেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পানিবন্দী হযরত আলীর বাড়ীতে গমন করেন। গভীর রাতে ঘুমন্ত হযরত আলীকে ডেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ শুকনা খাবার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তিনি কাজিয়াকান্দা গ্রামের নুরুল ইসলামসহ অন্যান্যদেরকেও তারেক রহমানের পাঠানো ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।'
বিলডোরা ইউনিয়নের পানিবন্দী ৭ গ্রামে আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান প্রিন্স।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.