• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

ধোবাউড়ায় আশ্রয় কেন্দ্রে সন্তান জন্ম দিলেন এক মা, বিএনপি নেতার মিষ্টি বিতরণ

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের ধোবাউড়ায় আশ্রয় কেন্দ্রে সন্তান জন্ম দিলেন এক মা। ওই সন্তানের নাম রাখা হয়েছে ‘সাগর’।
আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের চারিয়াপাড়া উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই আশ্রয় কেন্দ্রে বা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষের মাঝে তখন সকালের নাশতা ও দুপুরের খাবার বিতরণ করছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হালুয়াঘাটের ধারা মিয়া বাড়ির কৃতি সন্তান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় স্কুলের দোতলা থেকে দৌড়ে নেমে এসে ওই প্রসূতি মায়ের সন্তান জন্ম নেওয়ার সংবাদটি দেন এক চাচি। ছেলে সন্তান জন্ম হয়েছে। বিষয়টি ত্রাণ শিবিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বন্যার মাঝে এরকম নবজাতকের জন্ম নেওয়ায়  সকলের মধ্যে এক আনন্দের বন্যা বয়ে যায়। কারো কারো চোখে আনন্দ-বেদনাশ্রু বইছিল। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স তার ফেইসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি বলেন,  ভাগ্যের পরিহাস, সন্তান জন্ম নেওয়ার কথা নিজ বাড়ি বা হাসপাতালে কিন্তু সন্তান জন্ম নিলো ত্রাণ শিবিরে। এটাই নিয়তি। এরপর খাবার বিতরণশেষে তিনি উপরে যান নবজাতকের খোঁজ খবর নিতে। নবজাতককে দেখে আনন্দিত হন প্রিন্স। তার মায়ের মুখে প্রশান্তির হাসি দেখতে পান তিনি।  নবজাতকের নাম রাখা হয় ‘সাগর’। পরে নবজাতকের মঙ্গল কামনা করে দোয়া করেন তিনি এমনকি আনন্দে সকলকে মিষ্টিমুখ করান এই নেতা। ত্রাণ শিবিরে মিষ্টি!! সকলে খুশি। সবশেষে নবজাতক ‘সাগর’-এর জন্য সবার নিকট দোয়া চাইলেন প্রিন্স।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা