মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ভানবাসি মানুষের মাঝে ত্রাণ নিয়ে পাশে দাঁড়ালেন বিএনপি নেতা কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. আবুল বাসার আকন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ফুলপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এসব ত্রাণ বিতরণ করা হয়। এসময় বিএনপি, যুবদল ও কৃষক দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।