• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুরে বন্যায় নিহত ১, ত্রাণ সামগ্রী নিয়ে উপজেলা প্রশাসনসহ বানভাসিদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন  

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে টানা বর্ষণে ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় উজ্জ্বল মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের চিকনা এলাকা থেকে তার শ্বাশুড়ি কুলসুম বেগম (৫৫)কে উদ্ধার করার পর ফেরার পথে হঠাৎ গর্তে পড়ে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা বিকাল পৌনে ৫টার দিকে হাটপাগলা এলাকা থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উজ্জ্বল মিয়া শেরপুর জেলার নকলার মৃত আমজাদ আলীর পুত্র।
সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়,  উপজেলার পশ্চিমাঞ্চল বিশেষ করে সিংহেশ্বর, রামভদ্রপুর, ভাইটকান্দি, ছনধরা, পুটিয়া, পুড়াপুটিয়া, রাজঘাট, মালিঝিকান্দা, বালিচান্দা ও মারুয়াকান্দিসহ বিভিন্ন এলাকার লোকজন পানিবন্দি ও কেউ কেউ ঘরছাড়া হয়ে পড়েছেন।
এছাড়া উপজেলার ফুলপুর  ইউনিয়নের বাশতলা, বাতিকুড়া, মধ্যনগর, বাখাই, ফতেহপুর, আলোকদী, কাজিয়াকান্দা, নগুয়া, বনগ্রাম, কুড়িপড়া, নগরভেড়া, শিলপুর ও সলংগার একাংশ পানিতে  তলিয়ে গেছে।
উপজেলার নিম্নাঞ্চলের লোকজন টান এলাকায় তাদের আত্মীয় স্বজনের বাড়িতে গরু ছাগল নিয়ে আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে যেতে উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্ট এবং ক্লীন সোসাইটিসহ বিভিন্ন সংগঠন তাদের সহযোগিতা করছেন। জানা যায়, সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, ছনধরা হাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়, ঠাকুর বাখাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাশাটী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে প্রায় ২০০-২৫০ পরিবার আশ্রয় নিয়েছেন।
উপজেলা কৃষি অফিসার ফারুক আহম্মেদ জানান, বন্যায় এবার রোপা আমন, সবজি ও মাশকলাইয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৬২০ হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ নিমজ্জিত ও ২৪৪০ হেক্টর জমি আংশিক নিমজ্জিত হয়েছে। এসব জমির ধান টেপটেপা থোর অবস্থায় ছিল। তিনি আরও বলেন,  ৭৫ হেক্টর সবজি সম্পূর্ণ নিমজ্জিত ও ৭০ হেক্টর জমির সবজি আংশিক নিমজ্জিত হয়েছে। এছাড়া ২১২ হেক্টর জমির মাশকলাই আংশিক নিমজ্জিত হয়ে গেছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক বলেন, উপজেলার সব খামারই ক্ষতিগ্রস্ত। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা জানান, উপজেলার সাড়ে ৪ হাজার পুকুর দীঘি তলিয়ে গেছে। এতে ৩ হাজার ২০০ খামার মালিকের প্রায় ২৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার্ত মানুষকে বিভিন্ন সেবা দিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু স্বেচ্ছাসেবকদের নিয়ে মাঠে রয়েছেন বলে জানান। নতুন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ও ওসি আব্দুল হাদি জানান, ছনধরা ও সিংহেশ্বর এলাকা তারা  পরিদর্শন করেছেন। এলাকায় গিয়ে ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের তারা সাধ্যানুযায়ী সাহায্যও করেছেন। সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক বলেন, বন্যার্তদের মাঝে শুকনো খাবার নিয়ে আমরা মাঠে রয়েছি। এসময় তিনি পানি কমতে শুরু করেছে ও আশ্রয় কেন্দ্রের বাসিন্দারা আস্তে আস্তে তাদের বাড়িঘরে ফিরছেন বলেও জানান।
উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছি। আরও প্যাকেটিং চলছে। মঙ্গলবারে বিতরণ করা হবে। এছাড়া বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এগিয়ে আসছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা