হালুয়াঘাট সংবাদদাতা :
ময়মনসিংহের হালুয়াঘাটে বন্যা কবলিত মানুষকে উদ্ধারে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার (৬ অক্টোবর) সেনাসদস্যরা ট্রলার নিয়ে বন্যায় আটকে পড়া মানুষকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে কার্যক্রম চালান।
জানা যায়, হালুয়াঘাটের দক্ষিণাংশে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে হু হু করে। কংশ নদীর পানি উপচে ধুরাইল, আমতৈল, স্বদেশী ও শাকুয়াই ইউনিয়নের অধিকাংশ গ্রামে ঢুকে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন ওইসব এলাকার মানুষ।
জানা যায়, মেজর কাওসার মেহেদীর নেতৃত্বে হালুয়াঘাটের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে।
সেনাবাহিনীর ৫টি টিম নড়াইল ইউনিয়ন ও কৈচাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। কৈচাপুর ইউনিয়নের বড়খালেরপাড়, গুনিয়ারীকান্দা ও ধারা ইউনিয়নের মুকিমপুর গ্রামসহ আশপাশ এলাকা থেকে ইতোমধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ দেড়শ শতাধিক মানুষকে তারা উদ্ধার করেছেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।
c