• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুর বওলা ইউনিয়নে আনসার ভিডিপিদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

Reporter Name / ৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা :

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপিদের ১০ দিনব্যাপী ম‍ৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বওলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সনদ বিতরণের মধ্য দিয়ে এর সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে নারী পুরুষ মিলিয়ে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদেরকে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর প্রধানগণ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম। ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, বওলা ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম, ফুলপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার, ইউপি সচিব মোনায়েম খান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন খান, আজিজুল হক, কাজী মহিউদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি মহিলা প্রশিক্ষক সুকেদা বেগম, পুরুষ প্রশিক্ষক মো. আব্দুর রহমান, ইউনিয়ন দলনেতা রবিউল হক বাবু, দলনেত্রী সুরাইয়া আক্তার প্রমুখ। বক্তারা বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণ করে যেসব বিষয় শিখা হয়েছে এগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে হবে এবং নিজেকে আত্মস্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাহলেই এ প্রশিক্ষণ সার্থক  হবে।

* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা