মো. আব্দুল মান্নান :
সাড়ে ৪ বছর পর দেশে ফিরলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী। আজ বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেন।

উনার শুভাগমনে সারা দেশের মুসলমানদের মধ্যে আনন্দ বিরাজ করছে। জানা যায়, ২০২০ সনের ফেব্রুয়ারি মাসে পারিপার্শ্বিক কিছু কারণ দেখিয়ে মালয়েশিয়ায় চলে যান আজহারী। এতদিন সেখানেই ছিলেন বলে জানা গেছে।
এর আগে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট তিনি দেশে ফেরার আভাস দেন। অবশেষে আজ তিনি দেশে ফিরলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আজহারী দেশে ফেরায় সর্ব মহলে আনন্দ বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, আবারও জমে উঠবে আজহারীর ওয়াজ মাহফিল।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।