তারাকান্দা সংবাদদাতা :
ময়মনসিংহের তারাকান্দায় ‘শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে’ এরকম দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তারাকান্দা শাখার আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো: মোয়াজ্জেম হোসেন, মজিবর রহমান, আনির উদ্দিন, নুরুল আমিন, মমতাজ বেগম, সহকারি শিক্ষক সায়েদুল ইসলাম আকাশ, হারুনুর রশিদ, ইমরানুল হাই, জুয়েল আহমেদ সরকার, মাহতাব উদ্দিন তালুকদার, ওবায়দুল হক, সামছুল হক খুকন, শামিমা আক্তার, জেসমিন আক্তার, আব্দুল্লাহ আল নোমান প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো: তৌহিদুল কবির।
মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর লেখা একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়।
* ছবি ও তথ্য অনলাইন থেকে সংগৃহীত।