মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের পদোন্নতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (২ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ গেট সংলগ্ন ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম,

ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষক নেতা রোকসানা ইয়াসমিন রিটা, রমজান আলী, শফিকুল ইসলাম সেলিম, নূরুল হক, আলা উদ্দিন সরকার, সায়েদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ফেরদৌস উল ফাহিম, আশিক, আবুল কালাম, মোফাখখারুল বাহার, মাজহারুল, মেজবাহ উদ্দিন, রাজিব, মোবারক প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের দাবি একটাই, তা হলো- প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মরক লিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়।