• শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই আগে যেভাবে নির্বাচন করতেন সে কথা ভুলে যান– জেলা প্রশাসক, ময়মনসিংহ ময়মনসিংহ-২ আসনে বিএনপির পক্ষে ভোট চাইলেন জমিয়তের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ফুলপুরে নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান, জরিমানা আদায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করলেন হাতপাখার প্রার্থী মুফতী গোলাম মাওলা ভূঁইয়া ফুলপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেলেন রুবেল মিয়া নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে ফুলপুরে অবহিতকরণ সভা সুজন ও মতির প্রার্থিতা প্রত্যাহার, ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় প্রার্থী মুফতী মোহাম্মদুল্লাহ চূড়ান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম ফুলপুরের কৃতি সন্তান আব্দুল ওয়াদুদ আর নেই

সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানায় ইসলামী মহাসম্মেলন সম্পন্ন

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানায় ইসলামী মহাসম্মেলন ২০২৪ সম্পন্ন হয়েছে। দাওয়াতি মেহমানরা সবাই উপস্থিত ছিলেন। পীরে কামিল শায়খুল হাদীস মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিকের সঞ্চালনায়

মাওলানা আজিজুল ইসলাম জালালী বলেন, জান্নাতে যেতে হলে, তায়াল্লুক মায়াল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, রাসূলের সাথে সম্পর্ক করতে হবে, কুরআনের সাথে সম্পর্ক করতে হবে, মা ও বাবার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। তিনি বলেন, আল্লাহ তায়ালা ছিলেন, আছেন ও থাকবেন। আর এই গুণ যার মধ্যে নেই সে কখনো আল্লাহ হতে পারে না। যেমন- ফেরাউন ছিল, নেই, থাকবে না। নমরূদ ছিল, নেই এবং থাকবে না। এছাড়া তিনি অন্যের দোষ ধরার আগে নিজেদের দোষ দেখার প্রতি সচেতন করেন। তিনি বলেন, চালুন সূঁচকে বলে, তোমার ছিদ্রটার জন্য তোমাকে ভাল লাগে না। অথচ চালুনের নিজের যে শত শত ছিদ্র তা সে দেখছে না।

আল্লামা হাসান জামিল রাত পৌনে ১২টার দিকে বয়ান শুরু করেন। তিনি বলেন, আমাদের শত্রু বা দুশমন ৪টি। মজার বিষয় হলো, উর্দুতে দুশমন লিখতে লাগে দাল, শীন, মীম ও নূন। দাল দিয়ে দুনিয়া, শীন দিয়ে হয় শাইত্বান, মীম দিয়ে হয় মাখলুক ও নূন দিয়ে হয় নাফস। এগুলো যে মানুষের শত্রু বা দুশমন তা তিনি কুরআন সুন্নাহের আলোকে বুঝিয়ে দেন। এসময় সভার প্রধান অতিথি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাসার আকন্দসহ উলামায়ে কেরামের অনেকে উপস্থিত ছিলেন। সবশেষে আল্লামা হাসান জামিলের মুনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা