• বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর

ফুলপুরে ১৬ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক

Reporter Name / ১১০ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ১৬ বোতল ভারতীয় মদসহ মো. আব্দুল খালেক (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফুলপুর থানার এসআই মোঃ সবুজ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ফুলপুর বাসট্যান্ড এলাকায় খোকন ভ্যারাইটিজের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে চেক করার সময় তাকে সন্দেহ হলে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটক আসামি আব্দুল খালেক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া (পোড়াগাঁও) গ্রামের মৃত নবাব আলীর পুত্র। তার নিকট থেকে আটক ১৬ বোতল মদের অনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামি আব্দুল খালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এরপর তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা