• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নদী-নালা খাল জলাধার খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাস-সিএনজি সংঘর্ষ : ঈদে বাড়ি ফেরা হলো না পুলিশ পুত্রের ময়মনসিংহ জেলা পরিষদের নতুন প্রশাসক প্রিন্স, বিভিন্ন মহলের অভিনন্দন আসুন, শবে কদরে বেশি বেশি ইবাদত করি ও মানবকল্যাণে কাজ করি — প্রধানমন্ত্রী “বেগম খালেদা জিয়া রাহ্.-কে যেমন দেখেছি (পর্ব -১) বন্ধ হয়ে পড়ে থাকা পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’ আজ দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক চারিত্রিক সার্টিফিকেট ইমামদের নিকট থেকে নেওয়ার আইন দাবি করলেন চরমোনাইর পীর প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্ব পালন করেন তাহলে সমস্যা থাকার কথা না — এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২ আসনে ভোট কারচুপির অভিযোগ : যা বললেন এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ যদি কেউ রোজার মাসেও ধান্ধা করতে চায়, জানাবেন আমরা তা বন্ধ করব — এমপি মুহাম্মাদুল্লাহ

ফুলপুরে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান ‘সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনার

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে জিটুপি পদ্ধতিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান ‘সমস্যা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সেমিনার শুরু হয়।
ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা এর শুভ উদ্বোধন করেন। এতে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধিগণের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম। উপকারভোগী নির্বাচন বিষয়ে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ ও সমাপনী বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান। এসময় পয়ারী ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শাহনেওয়াজ বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, ব্যাংক এশিয়া ফুলপুর শাখার ব্যবস্থাপক জাকির হোসেন, ইউনিয়ন সমাজকর্মী মোশারফ হোসেন খান, শ্যামল চন্দ্র সরকার, আবুল কালাম মো. বাশারাতুল্লাহ, মোবাশিরুল ইসলাম, শিশুসুরক্ষা সমাজকর্মী সানজিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা