আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
ফুলপুরে জাতীয় কন্যা দিবসে আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
জাতীয় কন্যা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এ. বি. এম. আরিফুল ইসলাম। 'কন্যা শিশুর স্বপ্নে গড়ি, আগামীর বাংলাদেশ' প্রতিপাদ্য বিষয়ে সভাপতির বক্তব্যে এ. বি. এম. আরিফুল ইসলাম বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ।
আমরা চাই, তোমরা নিজের পরিচয়ে বড় হবে। নিজেদের চেয়ারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,
আজকের এই চেয়ারগুলোতে আগামী দিনে তোমরাই আসবে। এজন্য তোমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। ভালভাবে পড়াশোনা করতে হবে।

বাবার নয় বরং নিজের পরিচয়ে বড় হতে চেষ্টা কর। তোমরা জান, সব মা-বাবা চায় তার সন্তানকে নিয়ে গর্ব করতে। তোমরা যেন সেরকম হতে পার।

এসময় একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, ফুলপুর পাইলট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আফরিন জাহান, শিক্ষিকা জহুরা খাতুন, ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সালমা খাতুন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষিকা মাহমুদা খাতুন, সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, মো. আব্দুল মান্নান প্রমুখ।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.