অনলাইন ডেস্ক :
মালেশিয়ার মাশা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনোভেশন কমপিটিশন অ্যান্ড এক্সিবিশন (ডাব্লিউআইসিই) -তে অংশ নিয়ে গোল্ড মেডেল জিতেছেন বাংলাদেশী ২০২৩-২০২৪ বর্ষের শিক্ষার্থী সানিয়া ইসলাম সারা (৫২৫১) ও নুসরাত জাহান নওরীন (৫২৮৪)। চলতি সেপ্টেম্বর মাসের ২১-২৫ তারিখে ওই কমপিটিশন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা দলের সদস্য হিসেবে তারা কলেজের বিজ্ঞান বিভাগ থেকে তারা এ পুরস্কার জিতেন।
উল্লেখ্য, এর আগে এই মেধাবী ছাত্রী দুজন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায়ও গোল্ড মেডেল জিতেছিলেন। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।