মো. আব্দুল মান্নান :
রাজধানী ঢাকায় ‘জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক)’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। প্রখ্যাত ইসলামী সংগীতজ্ঞ, গীতিকার, সুরকার ও শিল্পী মুহিব খানের নেতৃত্বে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার পল্টনে একটি অভিজাত মিলনায়তনে এর আত্মপ্রকাশ ঘটে।

দেশের সনামধন্য কবি, সাহিত্যক, সাংবাদিক, লেখক, শিল্পী, প্রকাশক, চিন্তক ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে ও উপস্থিতিতে সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জাগ্রত কবি মুহিব খান। অনুষ্ঠানে বরেণ্য কবি ও রাষ্ট্রচিন্তক জাগ্রত কবি আল্লামা মুহিব খানকে সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রশিদ আহমদ ফেরদৌসকে সিনিয়র সহ-সভাপতি, শিল্পী কাউসার আহমদ সুহাইলকে সাধারণ সম্পাদক, জনপ্রিয় শিল্পী ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক, খন্দকার হুসাইন আহমাদকে অর্থ সম্পাদক ও এইচ. এম. মোশাররফ হুসাইনকে সহ অর্থ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে সংগঠনটির বার্ষিক সাধারণ কর্মসূচি প্রকাশ করা হয়।

এসময় সভাপতির বক্তব্যে আল্লামা মুহিব খান বলেন, ‘দেশ, জাতি, ধর্ম, সত্য ও মানবতার পক্ষে সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে একটি সার্বজনীন সাংস্কৃতিক বিপ্লবের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে পথ চলা শুরু করেছে জাতীয় সংস্কৃতিক কেন্দ্র।’

এসময় শিল্পী ও সংগঠক মাঈনুদ্দিন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজধানীর পীর ইয়ামেনি মসজিদের খতিব মুফতী ইমরানুল বারী সিরাজী, এম কামরুজ্জামান, মুফতী আফজাল হোসাইন, আব্দুল গাফফার, ইব্রাহিম কোব্বাদী, ইলিয়াস হাসান, রায়হানুল কাবীর, হাসিব আর রাহমান, আহমদ আবু জাফর, মুহিব ইমতিয়াজ, রফিকুল্লাহ সাদী, সাজ্জাদ শরীফ প্রমুখ। ‘জাসাক’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে কবি সাহিত্যক শিল্পী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
* তথ্য ও ছবি অনলাইন থেকে সংগৃহীত।