অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় হোসনে আরা বেগম নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কে তারাকান্দা উপজেলার কাকনী নামক স্থানে একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী সিএনজির যাত্রী ছিলেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের কারো পরিচয় জানা যায়নি। নিহত হোসনে আরা বেগম গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের আতিকুর রহমানের স্ত্রী।
* অনলাইন থেকে সংগৃহীত।