• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে জোরালো প্রতিবাদ করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস

Reporter Name / ১৬৮ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেলবিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘে ভাষণ দেওয়ার সময়  ফিলিস্তিনের পক্ষে জোরালো প্রতিবাদ করেছেন। তিনি বলেন, বিশ্ববাসীর উদ্বেগ ও নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মত বিদ্যমান বাস্তবতা কেবল মুসলমানদের জন্য উদ্বেগের বিষয় নয় বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সকলকে দায়বদ্ধ করতে হবে।

ড. ইউনূস বলেন, ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী ও শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।

রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের এ বক্তব্য শুনে ময়মনসিংহের মুফতী আব্দুল মালেক বলেন, ‘জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে জোরালো প্রতিবাদ করলেন প্রফেসর ইউনুস। মনটা ভরে গেল। আল্লাহ উনার মঙ্গল করুন। এমন বক্তব্যই আমরা আশা করেছিলাম।

ধন্যবাদ ডক্টর ইউনুস সাহেবকে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা