মো. আব্দুল মান্নান :
আনন্দ টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রধান (ব্যুরোচিফ), দৈনিক মানবজমিন পত্রিকার হালুয়াঘাট প্রতিনিধি ও ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুমনের বাবা হুমায়ুন মাস্টারের জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় নিজ বাড়িতে উনার নামাজে জানাজা সম্পন্ন হয়।
তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে ত্রিশাল চুরখাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অর্থাৎ শুক্রবারে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য ছাত্র ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। উনার গ্রামের বাড়ি হালুয়াঘাট উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের পশ্চিম ঘিলাভূই গ্রামে। তিনি অত্যন্ত দীনদার পরহেজগার আল্লাহওয়ালা নামাজী মানুষ ছিলেন। একজন আদর্শ শিক্ষক ছিলেন।
হুমায়ুন মাস্টারের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করে উনার রূহের মাগফিরাত কামনা করা হয়েছে। সহকর্মী সাংবাদিক ওমর ফারুক সুমনও তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।