• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই জামিয়াতুল হুমাইরা লিল বানাত, ফুলপুর-এর ১৭তম খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল ৬ জানুয়ারি

৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যা গড়তে হলে শিশুদের পরিচর্যা বাড়াতে হবে — বিভাগীয় কমিশনার

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, ৫ আগস্টের পর আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যা গড়ে তুলতে শিশুদের পরিচর্যা করতে হবে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার স্মৃতি মিলনায়তনে আয়োজিত শিশুর বিরুদ্ধে সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে মাল্টিমিডিয়া প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

‘চলো আমরা করি প্রতিবাদ সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড’  প্রতিপাদ্যকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে এবং ইউনিসেফ এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা যে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিশুদের প্রতি পরিচর্যা বাড়াতে হবে। এছাড়া  সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। একটি অন্যতম একটি কাজ। যাদের দ্বারা শিশুরা সুরক্ষিত ও নিরাপদ থাকার কথা, আজ তাদের হাতেই বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু প্রতিনিয়ত সহিংসতা, ভর্ৎসনা ও শোষণের শিকার হচ্ছে। এগুলো প্রতিহত করতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও বাংলাদেশের বাল্যবিবাহের হার বিশ্বে সবচেয়ে বেশি। ২২ থেকে ২৪ বছর বয়সী বাংলাদেশি নারীর অর্ধেকেরও বেশি সংখ্যকের (৫১ শতাংশ) ১৮ তম জন্মদিনের আগেই বিয়ে হয়ে যায়। তাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিভাবকদের শিশুদের প্রতি আরো সহনশীল হতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে শিশুকে কঠোর শাসন ও শিক্ষাদানকালে শিশুকে প্রহার বা বকাঝকা করা শিশুর প্রতি সহিংসতার শামিল। তাই আমাদেরকে এ ব্যাপারে খুব সচেতনতার সাথে লক্ষ্য রাখতে হবে, যাতে করে শিশুরা সহিংসতার শিকার না হয়। বাল্যবিবাহের ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের জানতে হবে। বাল্যবিবাহের ঘটনা দেখলে বা জানলে প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা সহজ হবে।

ময়মনসিংহে ইউনিসেফ -এর চিফ ফিল্ড অফিসার মোহাম্মদ ওমর ফারুক বলেন, ১৮ বছরের কম বয়সের কারো সাথে কোন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, অবহেলা শোষণ, বাল্যবিবাহ কিংবা এ ধরনের কাজ ও নেতিবাচক আচরণকে শিশুর প্রতি সহিংসতা বলে গণ্য করা হয়। তাই আমাদের শিশুদের সাথে ইতিবাচক কথা বলা, শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, শিশুর জন্য চাপহীন নিরাপদ ও আন্তরিক পরিবেশ নিশ্চিত করা, আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলা, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিৎ।

বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে শিশু সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। এসময় ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম, পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নূরে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা