মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের হালুয়াঘাটে ‘হালুয়াঘাট প্রেসক্লাব’ নামে সাংবাদিক সংগঠনের দুই নামে দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। ২৪ সেপ্টেম্বরে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে খালেদ আহমদ শামসুল আলম পনিরকে আহ্বায়ক, ওমর ফারুক সুমনকে যুগ্ম আহ্বায়ক ও জুলফিকার আলী জুলমতকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যরা হলেন, সম্মানিত সদস্য মাজহারুল ইসলাম মিশু, সাইদুর রহমান রাজু, এম এ খালেক, এম এ মালেক, ওমর ফারুক আকাশ, আনসারুল হক রাসেল, শেখ খালেদ উজ্জামান আউলিয়া লুৎফর রহমান সায়েম।
অপরদিকে, ২৬ সেপ্টেম্বর মো. হাতেম আলীকে সভাপতি, মোহাম্মদ আবদুল আউয়ালকে সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও মো. শাহাদাৎ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী সংসদ নামে আরেকটি কমিটি ঘোষণা করা হয়েছে।
এ কমিটির অন্যরা হলেন, দুলাল রায় সহসভাপতি, মো. আব্দুল হক লিটন যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মনিরুজ্জামান মনির যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দ তরিকুল্লাহ আশরাফী দপ্তর সম্পাদক, মো. আলিমুল ইসলাম আলিম শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, সম্মানিত সদস্য মো. বাবুল হোসেন, মো. সাইফুল ইসলাম, শুভাশীষ সরকার শুভ, আনসারুল হক রাসেল, রফিকুল্লাহ চৌধুরী মানিক, দেওয়ান নাঈম আহমেদ ও জাকিরুল ইসলাম।

আহ্বায়ক কমিটিটি আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত আর কার্যকরী সংসদটি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত। এ ব্যাপারে এমবি রায়হান নামে এক বিএনপি নেতা প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নিজের কমিটি নিজেই অনুমোদন দেওয়া বৈধ হবে কি? এছাড়া একই নামে দুটি কমিটি থাকায় জনমনে কৌতূহল রয়েছে, আসলে কোনটি বৈধ?
উল্লেখ্য, আনসারুল হক রাসেলকে উভয় গ্রুপে সদস্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। তবে প্রকৃতপক্ষে তিনি কোন গ্রুপে আছেন তা সঠিকভাবে জানা যায়নি।
এসব কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।