• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

সাংবাদিক হয়রানি ও নাজেহালের প্রতিবাদে ঢাকায় মানববন্ধনের ডাক

Reporter Name / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সাইদুর রহমান রিমন :
কতো সরকার এলোগেলো সাংবাদিকদের ললাটের দুঃখ-কষ্ট, হয়রানি, নীপিড়ন আর মোচন হলো না। ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বসেরা মানবিক সরকারের মডেল হওয়ার প্রচেষ্টায় ব্যস্ত রয়েছেন সম্মানিত উপদেষ্টামন্ডলী। তবে সারাদেশের মানুষ দু‘দিন আগে পরে সে সুবিধা পেলেও সাংবাদিকদের ভাগ্যে যে তা জুটবে না- তা হলফ করেই বলা যায়। তা না হলে দেশের দুর্নীতিবাজ প্রশাসনের কর্মকর্তারা নিজেদের চাকরি বাচাতে যখন মরিয়া ঠিক তখনই বরগুনার ইউএনও নিজের দুর্নীতি চাপা দিতে সাংবাদিকের উপর হামলে পড়েছে। কী বীভৎস তার আক্রোশী আচরণ, কী বিশাল তার ক্ষমতা অপব্যবহারের বাহাদুরী। ভিডিও ক্লিপটুকু দেখলেই যে কেউ তা অনুধাবন করতে পারবেন।
এমন অঘটন ঘটিয়েও বাহাদুর ইউএনও বহাল তবিয়তেই আছেন, বরগুনাতেই ছটি ঘুরিয়ে চলছেন। আমরা তো কোনো দাবি দাওয়া জানিয়ে, হয়রানির কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারকে বিন্দুমাত্র বিরক্ত করতে চাই না। কিন্তু দেয়ালে পীঠ ঠেকে গেলে আর্তনাদ করা ছাড়া উপায় কী? এ কারণেই সাংবাদিক রাশেদুল ইসলামকে হয়রানি ও নাজেহালের প্রতিবাদ জানাতে আমরা শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হচ্ছি, অংশ নিন আপনিও…..।

* লেখক :

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার

অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা