আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
বিএ পাস কামার, পৈতৃক পেশা
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪
রুকনুজ্জামান খান অঞ্জন :
ছবিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে, আগুনে লোহা পুড়িয়ে, হাতুড়ির ঘা মেরে দা বানাতে- সে একজন বি.এ.।
চাইলেই পারিবারিক এ পেশা ছেড়ে চাকুরি করতে পারতো। চাকুরি সে নিয়েও ছিল। কিন্তু পরের অধীনে কাজ না করে উত্তরাধিকার সূত্রে পৈতৃক কামার পেশায় ফিরে এসেছে।

ছেলেটির নাম মানিক। ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটের ধারা বাজারে তার দোকান। আমি তার দোকানে বসে শৈল্পিক এ কাজ দেখছিলাম মন্ত্রমুগ্ধের মত।
মনে হচ্ছিল, সাংবাদিক না হয়ে আমিও যদি ফিরে যেতাম আমার পৈতৃক পেশায়..
কৃষি কাজে..!
মন রে কৃষি কাজ জানো না..।
* লেখক :
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার।
তার ফেইসবুক আইডি থেকে সংগৃহীত।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.