• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুরে ৪৪ বস্তা চিনিসহ পিকআপ ভ্যান রেখে চালক পলাতক

Reporter Name / ১০২ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে পুলিশের চেক পোস্ট দেখে ৪৪ বস্তা চিনিসহ পিকআপ ভ্যান রেখে পালিয়েছে ড্রাইভার ও হেলপার। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।


জানা যায়, কিলো-১০ রাত্রীকালীন ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ জিয়াউর রহমান তার সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্তর এলাকায় মিত্র ডাগসের সামনে চেক পোষ্ট বসান। এসময় সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট থেকে একটি পিকআপ ভ্যান আসছিল। পরে দূর থেকে পুলিশের চেক পোস্ট দেখে চিনিসহ পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায় তারা। এরপর পুলিশ পিকআপ ভ্যানটি ও এতে থাকা ৪৪টি চিনির বস্তা জব্দ করে থানায় নিয়ে যায়। যার ওজন ২২০০ কেজি এবং আনুমানিক বাজার মুল্য দুই লক্ষ বিশ হাজার টাকা। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল হাদী বলেন, জব্দকৃত পিকআপ ভ্যান ও চিনি থানা হেফাজতে রয়েছে। আর পলাতক অজ্ঞাতনামা ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা