অনলাইন ডেস্ক :
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন গাজী আর নেই।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঢাকায় বিআরবি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাসূত্রে জানা গেছে।
এর আগে বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ও চিকিৎসাধীন ছিলেন। ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা গেছেন বলে রিউমার ছড়িয়ে পড়ে। পরে ফুলপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জায়গার কিছু সাংবাদিক ও সাধারণ মানুষ তার মৃত্যু সংবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন। পরে আবার মুছে দেওয়া হয়। অবশেষে আজ তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়।
আল্লাহ তায়ালা উনাকে জান্নাতে আলা মাক্বাম দান করুক।