• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

ফুলপুরে ভারতীয় কম্বল জব্দ, আটক ২

Reporter Name / ৯৩ Time View
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় ৩০০ পিস কম্বল জব্দ করা হয়েছে। এসময় তামীম হোসেন (২৪) ও রাসেল মিয়া (২২) নামে দুই যুবককে আটক করা হয়। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কিলো-১০ ডিউটিতে নিয়োজিত এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে তাদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নব যোগদানকারী ওসি মো. আব্দুল হাদীর দিক নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্তর এলাকায় চেক পোষ্ট বসান। পরে একটি কার্ভাড ভ্যান চেক করার সময় ভারতীয় ৩০০ পিস কম্বলসহ গাড়ীতে থাকা আসামী মো. তামীম হোসেন ও মো. রাসেল মিয়াকে আটক করে পুলিশ।

তামীম মাদারীপুরের শিবচর থানার ভদ্রাসন বাজার এলাকার মৃত সোহেল হোসেন ও বিথী আক্তারের পুত্র আর রাসেল কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলাম ও আছিয়া বেগমের পুত্র। এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার নতুন ওসি মো. আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের নামে মামলা রুজু করা হয়েছে। এরপর বিকালে তাদেরকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা