• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

ফুলপুর থানার নতুন ওসি মোঃ আব্দুল হাদি

Reporter Name / ৩৭৬ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

মো.  আব্দুল মান্নান :

ময়মনসিংহের ফুলপুর থানার নতুন ওসি মোঃ আব্দুল হাদি। আজ রবিবার (২২ সেপ্টেম্বর) তিনি থানায় যোগদান করেন। নতুন ওসি আজ যোগদানের জন্য থানা প্রাঙ্গণে এসে পৌঁছলে থানার স্টাফ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা যায়, এর আগে তিনি ময়মনসিংহ পুলিশ লাইন ও আর-এ কর্মরত ছিলেন। এর আগে চলতি মাসের শুরুর দিকে মোহাম্মদ রাশেদুজ্জামান ওসি হিসেবে যোগদান করেছিলেন। নৌ পুলিশে উনার বদলি হয়েছে বলে জানা গেছে। এরপর আজ মোঃ আব্দুল হাদি ওসি হিসেবে যোগদান করলেন।

ফুলপুর থানায় নতুন ওসির যোগদানের কথা শুনে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

আপডেট :

২৭ সেপ্টেম্বর ফুলপুর থানার নতুন ওসি ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

উনার লেখা হুবহু তুলে ধরা হলো :  আসসালামু আলাইকুম, প্রিয় ফুলপুরবাসী, আমি মোঃ আব্দুল হাদি, গত ২২শে সেপ্টেম্বর-২০২৪ তারিখে ফুলপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করে আপনাদের সেবায় নিয়োজিত আছি। ইতোমধ্যেই রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী লোকজনসহ সাংবাদিক বন্ধুগণের অনেক সহায়তা পেয়েছি। সাংবাদিক বন্ধুগণ আমার যোগদান পরবর্তী সময়ে আমাদের ভাল কাজসমূহ প্রচার করে আমাদের ধন্য করেছেন। আমি নবাগত অফিসার ইনচার্জ হিসেবে ফুলপুর থানা এলাকায় অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আপনাদের সার্বিক সহায়তা ও দোয়া কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা