আজ
|| ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মারামারি
প্রকাশের তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪
অনলাইন ডেস্ক :
বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মারামারির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) খতীব মুফতী রুহুল আমীন বায়তুল মোকাররমে নানাজ পড়াতে গেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, খতীব মুফতী রুহুল আমীন আওয়ামী লীগ সমর্থিত ইমাম ছিলেন। গত ৫ আগস্টে আওয়ামী সরকারের পতনের পর তিনি মসজিদে অনুপস্থিত ছিলেন। প্রায় দেড় মাস পর আজ হঠাৎ তিনি ছাত্র লীগ নেতা কর্মীদের নিয়ে নামাজ পড়াতে গেলে মুসল্লীদের একটি অংশ তার পেছনে নামাজ পড়বে না বলে অনীহা প্রকাশ করেন।

এরপর উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরে মুফতী রুহুল আমীন বায়তুল মোকাররম থেকে পালিয়ে যান। এরপর বায়তুল মোকাররমের আরেক ইমাম ড. মো. আবু সালেহ পাটোয়ারী ইমামতি করেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কেহ নিহত হয়েছেন কি না তা জানা যায়নি।
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.