• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানের বাবা আর নেই ‘আয়ুব আলী খোকন একজন আদর্শ শিক্ষক ছিলেন, যতগুলো গুণ থাকা দরকার তার মধ্যে সবই ছিল’ ময়মনসিংহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনি পথসভা বিএনপি নেতার বিরুদ্ধে দাঁড়ি ধরে হেনস্তার অভিযোগ : প্রশাসনিক তদন্ত দাবি মিছিলের শহরে পরিণত হয়েছিল ফুলপুর পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন স্যার আর নেই বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত

তারাকান্দার নুরুজ্জামান বকুল অসুস্থ, পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

ময়মনসিংহের তারাকান্দা বণিক সমিতির সভাপতি মেধাবী মানুষ একটি স্কুলের প্রধান শিক্ষক এছাড়া সাংবাদিক ও সমাজসেবক চতুর্মুখী প্রতিভার অধিকারী মিশুক মানুষ মোহাম্মদ নুরুজ্জামান বকুল ভাই অসুস্থ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি তার নিজ চেম্বারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।  সেখান থেকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর রাত ১ টায় তাকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে ভর্তি করানো হয়।

সেখানে উনার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ২ টার দিকে দ্রুত ঢাকায় রেফার করেন। পরে তাকে ঢাকায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

বকুল ভাই আমার কাছের বন্ধু। তার ছেলে নাহিদ আমার প্রিয় ছাত্র। তাদের সাথে আমাদের শুধু শিক্ষক অভিভাবক নয় বরং পারিবারিক সম্পর্ক রয়েছে।

বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। যতটুকু জানা গেছে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এ ব্যাপারে উনার পরিবারের সদস্যরা সর্বস্তরের মানুষের কাছে উনার জন্য দোয়া চেয়েছেন। আমিও তার জন্য সকলের দোয়া চাচ্ছি।  আল্লাহ তায়ালা উনাকে দ্রুত সুস্থতা দান করুক।

২৫ সেপ্টেম্বর : আপডেট

তারাকান্দা বণিক সমিতির সভাপতি, শিক্ষক ও সাংবাদিক নেতা মোঃ নূরুজ্জামান সরকার বকুল মাস্টার ১৬ সেপ্টেম্বর রা‌তে অসুস্থ হওয়ার পর এখনো চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ঢাকা বারডেম হাসপাতালে তিনি ভর্তি আছেন। অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি না হওয়ায় আগামী ১ অক্টোবর তাকে ভারতের ব্যাঙ্গালোর হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের দোয়া চাওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা