• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের বাবা আর নেই

যে ৭টি আমলের দ্বারা আপনার রিযিক বৃদ্ধি হবে

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

মুফতী সাইম খান :

✓ বারবার হজ ও উমরা পালন করা :
রাসুলুল্লাহ (সা.) বলেন : ‘তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো। কারণ, এর দ্বারা এমনভাবে অভাব ও গোনাহ দূরীভূত হয়; যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে দেয়।’
( তিরমিজি শরিফ: হাদীস নং -৮১০)
وثبت عن ابن مسعودٍ : أن النبي ﷺ قال: تابعوا بين الحجِّ والعمرة؛ فإنهما ينفيان الفقر والذنوب، كما ينفي الكيرُ خبثَ الحديد والذهب والفضَّة

✓ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা :
রাসুলুল্লাহ (সা:) বলেন : ‘যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক- সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।’
(বুখারি শরিফ : হাদীস নং -৫৯৮৫)

روى البخاري (2067) ومسلم (2557) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ( مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ )

✓ দান-সদকা করা :
রাসুলুল্লাহ (সা) বলেন : ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ! দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ! কৃপণকে ধ্বংস করে দিন।’
(বুখারি শরিফ: হাদীস নং -১৪৪২)

548- وعن أبي هُريرة  قَالَ: قالَ رَسُول اللَّه ﷺ: مَا مِنْ يَوْمٍ يُصبِحُ العِبادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ: اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا متفقٌ عَلَيْهِ

✓ নেয়ামতের শুকরিয়া আদায় করা :
‘যদি তোমরা শোকর আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আজাব বড় কঠিন।’ –
(সুরা ইবরাহিম : আয়াত নং -৭)

وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد | الآية 7 من سورة إبراهيم

✓ বিয়ে করা :
আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন : ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত… তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। কারণ, আল্লাহতায়ালা প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’
(সুরা নূর : আয়াত নং -৩২)

وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ ۚ إِن يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ﴾
[ سورة النور: 32]

✓ দূর্বলদের প্রতি সদয় হওয়া :
রাসুলুল্লাহ (সা.) বলেন : ‘তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়।’ (বুখারি শরিফ : হাদীস নং -২৮৯৬)

ابغوني الضُّعفاءَ ، فإنَّما تُرزقونَ و تُنصرونَ بضعفائِكُمْ
الراوي : أبو الدرداء | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 779 | خلاصة حكم المحدث : إسناده صحيح

✓ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা :
রাসুলুল্লাহ (সা.) বলেন : কেউ যদি অভাব-অনটনে পড়ে তা মানুষের নিকট উপস্থাপন করে তাহলে তার অভাব-অনটন দূর হবে না। আর যে ব্যক্তি অভাব-অনটনে পড়ে তা আল্লাহ্‌ তা’আলার নিকট উপস্থাপন করে তবে অবশ্যই আল্লাহ্‌ তা’আলা তাকে দ্রুত অথবা বিলম্বে রিযিক দান করেন।
(তিরমিজি শরিফ : হাদীস নং -২৩২৬)

مَن نزلَت بهِ فاقةٌ فأنزلَها بالنَّاسِ لم تُسَدَّ فاقتُهُ .
ومَن نزلَت بهِ فاقةٌ فأنزلَها باللَّهِ فيوشِكُ اللَّهُ لَه برزقٍ عاجلٍ أو آجلٍ
الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني
| المصدر : صحيح الترمذي
الصفحة أو الرقم: 2326 | خلاصة حكم المحدث : صحيح بلفظ: “بموت عاجل أو غنى عاجل”

التخريج : أخرجه أبو داود ( 1645 )، والترمذي ( 2326 ) واللفظ له، وأحمد ( 3696 )

* অনলাইন থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা