• মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন জাতীয় ইমাম সমিতি ফুলপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফুলপুরে ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন ১০ মুসুল্লী ফুলপুরের মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন ফুলপুরে দাদী ও মা’সহ গুরুতর আহত শিশুকন্যা ইফামনি, সিএনজি চালক আটক ময়মনসিংহের ৭ উপজেলার জন্ম মৃত্যু নিবন্ধন অগ্রগতি বিষয়ে ফুলপুরে পর্যালোচনা সভা এই সীজনেই শীতবস্ত্র বিতরণ করা হবে– হাফেজ মাওলানা মুহিউদ্দিন আবারও বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় ফুলপুরের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইদুর রহমান সব ছাড়বো কিন্তু আল্লাহর দীনের ঝান্ডাকে ভূলুণ্ঠিত হতে দেব না— আল্লামা মামুনুল হক ফুলপুরে সাংবাদিক নাজিম উদ্দিনের পিতার জানাজা সম্পন্ন

নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ফুলপুরে মানববন্ধন

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

মো: আব্দুল মান্নান :
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় আমরা ডিজিএনএম -এর মহাপরিচালক মাকসুরা নুরসহ ডিজিএনএম ও বিএনএমসির সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারের অপসারণ চাই। এছাড়া উচ্চশিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়ন দাবি করেন তারা। মিডওয়াইফার সংস্কার পরিষদের আহ্বানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা বক্তব্যে আরও বলেন, আমাদের দাবি পূরণ না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যাবো। তবু আমাদের দাবি আদায় করে ছাড়বো, ইনশাআল্লাহ। মানববন্ধনে নার্সিং সুপার ভাইজার রাখি সায়মা, মাহবুবা সালমা, নাজমা খাতুন, সন্ধ্যা রানী মন্ডল, আফরোজা, মর্জিনা, রাফিউল রাফি, জোনাকী ববি, পপি ম্রং, জিন্নাত আরা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা