আজ
|| ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
ফুলপুরে মতবিনিময় করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী ময়মনসিংহ জোন প্রতিনিধি সুমনা
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪
মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে মতবিনিময় করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ফুলপুরের কৃতি সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রী ময়মনসিংহ জোন প্রতিনিধি ইসরাত জাহান সুমনা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন তিনি।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উনাকে ফুলপুরে পাঠানো হয়েছে। সুমনা ফুলপুরে এসে উপজেলা পরিষদ হলরুমে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা করেন। ফুলপুরে শিক্ষার্থীরা ইতোমধ্যে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পড়লেও আলোচনা সভায় সকলেই অংশ নেন ও সুমনার সাথে একমত পোষণ করেন। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের নিয়ে জেলায় একটি মতবিনিময় সভা হবে। ওই সভাকে সফল করতেই তিনি ওয়ার্ক করছেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলার পাশাপাশি তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. বি. এম. আরিফুল ইসলাম, ফুলপুর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, ফুলপুর সরকারি কলেজ এলাকায় সেনাবাহিনীর ক্যাপ্টেন জুবায়ের, কলেজের শিক্ষকবৃন্দ ও ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগমসহ অনেকের সাথে কথা বলেছেন তিনি।
জানা যায়, ইতোমধ্যে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করেন সুমনা এবং সতর্ক থাকতে বলেন যাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে না পারেন। এসময় সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

Copyright © 2026 দৈনিক বাংলাদেশ নিউজ. All rights reserved.