মো. আব্দুল মান্নান :
স্বর্ণপদক প্রদানসহ চার সাংবাদিককে বিশেষ সম্মাননা প্রদান করবে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক)। অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ তাদেরকে ওই সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে বনেক। এ ব্যাপারে চার গুণী সাংবাদিককে মনোনীত করেছে বোর্ড। তারা হলেন, ১. সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমন। বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক দেশবাংলায় প্রকাশিত ত্রিশটি অনুসন্ধানী প্রতিবেদন বিবেচনায় নিয়ে তাকে এ পদকের জন্য এক নাম্বারে মনোনীত করা হয়।

দ্বিতীয়ত: বনেকের বিশেষ পুরস্কার পাচ্ছেন মফস্বল সাংবাদিকদের বিপদের বন্ধু হিসেবে পরিচিত সাংবাদিক সোহাগ আরেফিন। এরপর তৃতীয় স্বর্ণ বিজয়ী নির্যাতিত সাংবাদিক দৈনিক কক্সবাজারবাণীর সম্পাদক মোঃ ফরিদুল মোস্তফা খান ও চারজনের চতুর্থ বরেণ্য সাংবাদিক হলেন দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মজলুম সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক।
শিগগিরই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে এসব পদক বিতরণসহ বিশেষ সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বনেক কেন্দ্রীয় পরিষদ।