মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরে শিক্ষার্থীদের আন্দোলন ও তোপের মুখে পদত্যাগ করলেন বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোছাদ্দিক হোসেন।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি পদত্যাগ করেন।
জানা যায়, সহকারী শিক্ষিকার সাথে অসৌজন্যমূলক আচরণ, ছাত্র-ছাত্রীদের মারধর, গালিগালাজ ও টিসি দিয়ে বিদায় করে দেওয়ার হুমকি দেওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করেন ছাত্রছাত্রীরা। অবশেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোছাদ্দিক হোসেন পদত্যাগ করেন।