মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বর্তমানে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
উপসচিব মুহাম্মদ ইবরাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের উপসচিব ছিলেন। সোমবার বিভিন্ন জেলায় ৩৪ জনকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয় এবং ১০ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী একজন।
ফুলপুরে উপজেলা নির্বাহী অফিসার থাকাকালীন তিনি শুধু আমাদের নয় বরং গণমানুষের মন জয় করতে পেরেছিলেন। সবাই উনাকে মহব্বত করতেন। আলেম উলামাসহ সকল শ্রেণি পেশার মানুষ উনাকে ভালবাসতেন। কঠোর পরিশ্রমী এই কর্মকর্তা নিজেকে অফিসার মনে করতেন না বরং প্রজাতন্ত্রের একজন খাদেম মনে করতেন। যেখানেই সমস্যার কথা শুনতেন সমাধানের জন্য ঝাপিয়ে পড়তেন।
যে কোন মানুষের দুঃখ কষ্টের কথা শুনলে এর সমাধান না করা পর্যন্ত যেন তিনি শান্তি পেতেন না। বহু লোককে তিনি অটোরিকশা কিনে দিয়েছিলেন, টং দোকান করে দিয়েছেন, ঠেলা গাড়ি কিনে দিয়েছিলেন, হাঁস মুরগী, গরু ছাগল পর্যন্ত কিনে দিয়েছেন। শুধু সরকারি টাকায় নয় কোন কোন সময় নিজের টাকায়ও সমস্যা সমাধান করেছেন।
কোন জিদ হাসিলের জন্য তিনি কারো উপর চড়াও বা অন্যায় বিচার করতেন না। তার আচার ব্যবহার ছিল অমায়িক সুন্দর। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মানুষ এখনো তাকে স্মরণ করে থাকেন।
শুদ্ধাচার পুরষ্কার প্রাপ্ত এই কর্মকর্তা নরসিংদীর ডিসি হিসেবে নিয়োগ পাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।