• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট রিকশা প্রতীকের প্রার্থীর পক্ষে তারাকান্দায় বিশাল মিছিল ফুলপুরে হাফেজ নাজমুল ইসলাম আর নেই

বন্যার্তদের জন্য ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের অনুদান প্রদান

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :

দেশের দক্ষিণাঞ্চলের বন্যার্ত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক অনুদান দিলো ফুলপুর অনার্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) এ বাবদ  সরকারি আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহর হাতে তারা ৬৬ হাজার ৬০৫ টাকা তুলে দেন। এ ব্যাপারে সংগঠনের প্রধান উপদেষ্টা আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আকবর আলী আহসান বলেন, সংগঠনটি এর আগেও বিভিন্ন জনহিতকর কাজে সহযোগিতা করে আসছে। আশা করি এবার আমাদের এ ক্ষুদ্র তহবিল আনন্দ মোহন কলেজের বড় তহবিলকে সমৃদ্ধ করবে এবং সামনের দিনে দ্বিতীয় শিফটে বন্যার্ত এলাকার মানুষদের জন্য আমরা আরও সহায়ক ভূমিকা পালন করতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শাহ মোঃ মইনুদ্দীন স্যার, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবাশীষ চন্দ্র রায় স্যার, অত্র এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আকবর আলী আহসান, সভাপতি দেব দত্ত পাপাই, সহ-সভাপতি রাজিব মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ নিশাত, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান , সাবেক সভাপতি ওবায়দুল হক, তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শিপন মিয়া, সাবেক সহসাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম শাকিল, মাসুদ আল ফারাবী, শহিদুল ইসলাম স্বপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা