• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান ছিলেন একজন সৎ দানবীর ও ভালো মনের মানুষ ফুলপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ পৃথক অভিযানে আটক ২ ১১ দলীয় ঐক্য জোটের অন্যতম নেতা মামুনুল হকের তারাকান্দা ও ধোবাউড়া সফর সাংবাদিক ইমনের বাবার জানাজা সম্পন্ন : দোয়ার দরখাস্ত ‘একই বুথে দুইজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না’- ইউএনও, ফুলপুর মাত্র দুই ঘন্টার ব্যবধানে মারা গেলেন ফুলপুরের দুই মুরুব্বি ময়মনসিংহে নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত মতবিনিময় সভা ময়মনসিংহ-২ আসনে কারাগারে আটক পিতার পক্ষে নির্বাচনি প্রচারণায় নেমেছেন কন্যা কাশফী ময়মনসিংহ-২ আসনে হাতপাখার পক্ষে পথসভায় বক্তব্য রাখেন পীর সাহেব চরমোনাই ময়মনসিংহ-২ আসনে ১০ দলীয় ঐক্য জোট প্রার্থী মুফতী মুহাম্মাদুল্লাহর রিকশা প্রতীকের পক্ষে বিশাল মিছিল

ফুলপুরে খান মেমোরিয়াল এতিমখানায় আসছেন দেশ বরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুম

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

মো. আব্দুল মান্নান :
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার সাহাপুর খান মেমোরিয়াল এতিমখানায় আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ঢাকা নিউ মার্কেটে দারুল উলূম রহমানিয়া মাদরাসার প্রিন্সিপাল ও ঢাকা এলিফ্যান্ট রোডে বাইতুল মামুর জামে মসজিদের খতীব আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুম।

৩০ সেপ্টেম্বর খান মেমোরিয়াল এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রাত ১০টায় তিনি বয়ান পেশ করবেন।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান হবে। এরপর বাদ মাগরিব সভার দ্বিতীয় পর্ব শুরু হবে। জামিয়া গিয়াছ উদ্দিন (পীর সাহেব, বালিয়া)-এর মুহতামিম মুফতী আজীমুদ্দীন শাহ জামালীর সভাপতিত্বে ও খান মেমোরিয়াল এতিমখানার মুহতামিম হাফেজ মাওলানা মাহমুদুর রহমান মানিক এবং প্রতিষ্ঠাতা ডা. এ কে এম শামীম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মৃত্যু কবর জান্নাত ও জাহান্নাম বিষয়ে রাত ৮টায় বয়ান করবেন চাকসার মূলবর্গ ইসলামিয়া আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল ও ব্রাহ্মণবাড়িয়া শহরের খান বাহাদুর আনসার মুক্তার জামে মসজিদের খতীব মাওলানা আজিজুল ইসলাম জালালী ও সময়ের সাড়া জাগানো উদীয়মান তরুণ ওয়ায়েজ ঢাকা শান্তিপুর জামিয়া ইসলামিয়া আহমদিয়ার শায়খুল হাদীস সাভারের মসজিদে আব্দুল্লাহর খতীব মুফতী শফিকুল ইসলাম।

এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম এতে বয়ান করবেন। সভায় যিকিরের সাথে সবাইকে দলে দলে যোগদান করার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা